শিক্ষক ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের একসময়ের আলোচিত অভিনেত্রী রেখার শিক্ষক এ প্রজন্মের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মহড়ায় দুই প্রজন্মের এই অভিনেত্রীদের দেখা হয়। সেখানে ক্যাটরিনার ব্যালে নৃত্য সম্পর্কে বেশ প্রশংসা করেন রেখা। এমনকি চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে নতুন প্রজন্মের এ অভিনেত্রীর নাচের মুদ্রা নিয়েও তিনি কথা বলেন। ক্যাটরিনার নাচে মুগ্ধ হয়ে রেখা তঁাকে অনুরোধ জানান, হাল সময়ে জনপ্রিয় হওয়া গান 'শিলা কি জাওয়ানি'র কিছু নাচের মুদ্রা শিখিয়ে দেওয়ার জন্য। রেখার কাছ থেকে এ ধরনের অনুরোধ শোনার পর বেশ সানন্দে রাজি হয়ে শিলা কি জাওয়ানি নাচের মুদ্রা শিখিয়ে দেন ক্যাটরিনাও।খুব শিগগিরই দুই প্রজন্মের আলোচিত এই অভিনেত্রীদের শিলা কি জাওয়ানি গানের সঙ্গে এক মঞ্চে নাচতে দেখা যাবে।