শিক্ষকতা পেশায় ফিরে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে শুরু হচ্ছে ১০৪ পর্বের নতুন ধারাবাহিক এফএনএফ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন আবুল হায়াত, অপি করিম, পার্থ বড়ুয়া, মোশাররফ করিম, সুমাইয়া শিমু, শখ প্রমুখ। কথোপকথনে আজ অপি করিম।অপি, আপনি এখন কোথায়?রাস্তায়। সাতসকালে যাচ্ছি এফএনএফ ধারাবাহিকের শুটিং করতে। আজ থেকে তো ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। এ নাটকের কাহিনি এবং আপনার চরিত্রটি কী?একজন ভদ্রলোক। তাঁর তিন মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। তাঁর একটি সন্তান। কিন্তু সে থাকে আলাদা—বাবার বাড়িও নয়, স্বামীর বাড়িও নয়। কারণ, বিয়ের সময় বাবার শর্ত ছিল, মেয়েটিকে যে বিয়ে করবে, তাকে ঘরজামাই হতে হবে। পাত্র (পার্থ বড়ুয়া) সেই শর্তে রাজিও হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর সে ঘরজামাই হয়ে আর থাকতে চায় না। বাবা ও স্বামীর ওপর অভিমান করে মেয়েটি আলাদা হয়ে যায়। এই চরিত্রটিতে আমি অভিনয় করছি।এটি আপনার দ্বিতীয় মেগা ধারাবাহিক?হ্যাঁ। শেষ মেগা ধারাবাহিকটি ছিল ৫১বর্তী। দীর্ঘদিন পর কোনো ধারাবাহিক নাটকে কাজ করলাম। শেষ করেছিলাম ২৬ পর্বের বৃষ্টির জন্য ধারাবাহিকে।‘৫১বর্তী’ ধারাবাহিকের শিউলিকে এখনো দর্শকের মনে আছে। ‘এফএনএফ’ ধারাবাহিকের চরিত্রটি কি শিউলিকে ছাপিয়ে যেতে পারবে? আসলে শিউলি চরিত্রে যে অভিনয় করেছে, তার প্রতি দর্শকের প্রত্যাশা বেশি থাকাটাই স্বাভাবিক। এফএনএফ-এর এই চরিত্রটি করতে গিয়ে দর্শকের সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারব, তা নিয়ে একটু ভয়েই আছি। তবে আমার চেষ্টা থাকবে আরও ভালো করার।মঞ্চেও তো আপনি কাজ করছেন। মঞ্চের খবরটাও একটু জেনে নিই।২৯ জানুয়ারি আমাদের দল নাগরিকের অপেক্ষমাণ নাটকটির প্রদর্শনী আছে। আতাউর রহমানের নির্দেশনায় এ নাটকে আমি কাজ করছি। এর বাইরে আপনার অন্য ব্যস্ততা...।আমি আবার শিক্ষকতা পেশায় ফিরে যাচ্ছি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে আজ থেকেই খণ্ডকালীন শিক্ষকতা শুরু করছি। ছাত্রছাত্রীদের সপ্তাহে দু-তিন দিন পড়াব।তাহলে এর সঙ্গে অভিনয়টা কীভাবে সমন্বয় করবেন?ওই যে পুরোনো রুটিন, সপ্তাহের শুক্র ও শনিবার অভিনয়ের জন্য বরাদ্দ থাকবে।  বিনোদন প্রতিবেদক