শিক্ষকের খোঁজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খানের জন্ম মুম্বাইতে। বড় হয়েছেন সেখানেই। অথচ মুম্বাই বা মহারাষ্ট্রের আঞ্চলিক ভাষা মারাঠি তিনি জানেন না। এ নিয়ে মাঝেমধ্যে সমস্যার মুখেও পড়তে হয়। তাই ঠিক করেছেন এবার তিনি মারাঠি ভাষা শিখবেন। এরই মধ্যে একজন মারাঠি ভাষার শিক্ষকের খোঁজও শুরু করেছেন। আমির চাইছেন বাড়িতে এসে ওই শিক্ষক তাঁকে মারাঠি ভাষা শেখাবেন। আর আমির এই শিক্ষক খোঁজার দায়িত্ব দিয়েছেন অতুল কুলকার্নিকে। অতুল বলেছেন, ‘মুম্বাইতে অনেক প্রতিষ্ঠানেই মারাঠি ভাষা শেখানো হয়। কিন্তু সেখানে আমিরের নিয়মিত যাওয়াটা কঠিন হবে। তাই একজন মারাঠি শিক্ষকের খোঁজ করছি, যিনি বাসায় এসে তাঁকে শেখাবেন।’তবে আমির বলেছেন, ‘মহারাষ্ট্রের নব নির্মাণ সেনার হুমকির জন্য কিন্তু মারাঠি ভাষা শেখার উদ্যোগ নিইনি। নিয়েছি মাতৃভূমির ভাষা শেখার জন্য।’