শিক্ষা ভবনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ভবন নামে খ্যাত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) একটি গ্রন্থাগার চালু করা হয়েছে। পাশাপাশি চালু করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি, বইসহ বিভিন্ন স্মৃতি নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। শিক্ষা ভবনের মূল ফটক দিয়ে প্রবেশ করার পর বা পাশের ভবনে এই কর্নার ও গ্রন্থাগার অবস্থিত। লাল-সবুজ মানচিত্র দিয়ে কর্নারটি করা হয়েছে।মাউশি কর্তৃপক্ষ জানায়, এখন সারা দেশ থেকে বিভিন্ন কাজে আসা শিক্ষকেরা গ্রন্থাগারে বসে বই পড়তে পারবেন। এ ছাড়া তাঁরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। নতুন এই কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শন করা হয়েছে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নোমান উর রশীদ জানান, ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলেও পর্যায়ক্রমে এর কলেবর বাড়ানো হবে। এমনকি জেলা-উপজেলার শিক্ষা কার্যালয়ে এ ধরনের কর্নার চালুর বিষয়ে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। মহাপরিচালক আরও বলেন, গ্রন্থাগারে মুক্তিযুদ্ধভিত্তিক বই ছাড়াও সাধারণ বই থাকবে, থাকবে পত্র-পত্রিকাও। সেবা দেওয়ার জন্য এখানে অফিস চলাকালীন সার্বক্ষণিক একজন গ্রন্থাগারিক দায়িত্ব পালন করবেন। মাউশির কর্মকর্তারা বলছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৬৫ বছরের ইতিহাস নিয়ে ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর: অতীত ও বর্তমান’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে। এটিও শিক্ষা ভবন গ্রন্থাগারে পাওয়া যাবে। সারা দেশের প্রায় ৩৫ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান দেখভাল করে মাউশি। শিক্ষা ভবনে প্রতিদিন শত শত শিক্ষক-কর্মচারী আসা-যাওয়া করেন। গত রোববার এ ভবনে আসা কয়েকজন শিক্ষক জানান, যুগ যুগ ধরে অপরিচ্ছন্ন এ ভবনের চেহারায় অনেকটাই পরিবর্তন এসেছে। বেঙ্গলে ১৪ শিল্পীর যৌথ প্রদর্শনীদেশের ১৪ জন বিশিষ্ট শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আজ বুধবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। সন্ধ্যা সাতটায় ‘ওয়াটার কো-অপারেশন’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।জাতিসংঘ ২০১৩ সালকে বিশ্বে চলমান পানিসংকট মোকাবিলার জন্য পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ওয়াটার কো-অপারেশন’ হিসেবে ঘোষণা করেছে। জাতিসংঘের এই ঘোষণাকে প্রতিপাদ্য করেই প্রদর্শনীর কাজগুলো করেছেন শিল্পীরা। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং বেঙ্গল গ্যালারি যৌথভাবে গত অক্টোবরে শ্রীলঙ্কার কলম্বোতে চার দিনের আর্টক্যাম্পের আয়োজন করে। সেই ক্যাম্পেই ছবিগুলো আঁকা। প্রদর্শনীর শিল্পকর্ম ২৮টি, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, নাজলী লায়লা মনসুর, ফরিদা জামান, রণজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, মাকসুদা ইকবাল নিপা ও বিশ্বজিৎ গোস্বামী। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে আছেন তাহেরা খানম ও আবুল মনসুর। গ্রাম থিয়েটারের তিন দশক পূর্তি উপলক্ষে সেমিনারবাংলাদেশ গ্রাম থিয়েটারের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত বছরব্যাপী ধারাবাহিক কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার ছিল সেমিনার। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে বেলা ১১টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার: একটি পর্যবেক্ষণ’ শীর্ষক মূল প্রবন্ধ পড়েন রশীদ হারুন। সভাপতিত্ব করেন গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। আলোচনা করেন হুমায়ুন কবির, মোসাদ্দেক মিল্লাত প্রমুখ।