শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র নিয়ে ‘মানিক রতন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্ররাজনীতির নামে বেপরোয়া হয়ে ওঠা, হোস্টেলে থাকতে গিয়ে বড় ভাইদের তোষামোদ করা এবং একসময় ক্রসফায়ারে ঝরে পড়া—এমনই গল্প নিয়ে কাজী হায়াৎ তৈরি করছেন নতুন ছবি মানিক রতন।কাজী হায়াৎ বললেন, ‘অনেক দিন পর আবার আমরা সেই পুরোনো ধারায় ফিরে যাচ্ছি। রাজনীতি, বৈষম্যমূলক সমাজব্যবস্থা এবং তরুণ মেধাবী ছাত্ররা কীভাবে অকালেই ঝরে যায়—এসব নিয়ে ছবি তৈরি করতে যাচ্ছি। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা করছি।’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মারুফ, রেসি, তমা মীর্জা, ডিপজলসহ অনেকেই।রেসি জানান, এবারই প্রথম তিনি কাজী হায়াতের ছবিতে অভিনয় করছেন।