প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় দেশ অপেরা বছর পাঁচেক ধরে বিভিন্ন জেলার গ্রামে শিক্ষা সচেতনতামূলক যাত্রানুষ্ঠান আয়োজন করছে। এই আয়োজনের শেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলো ২৯ জানুয়ারি কিশোরগঞ্জে।
শিশুদের স্কুলে ভর্তি, ঝরে পড়া রোধ এবং প্রাথমিক শিক্ষা সমাপন বিষয়ে এই সচেতনতামূলক কার্যক্রম চালু হয় ২০১১ সালে। এ উদ্যোগে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। যাত্রাপালা রচনা ও বিভিন্ন স্থানে তা মঞ্চায়ন আর পরিচালনার দায়িত্বে ছিলেন মিলন কান্তি দে।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এই আয়োজনে ২৫টি জেলায় ১৬টি যাত্রাদল বিভিন্ন পালার প্রদর্শনী করে। মিলন কান্তি দে বলেন, ‘শিক্ষামূলক যাত্রার মধ্য দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে সচেতন করার চেষ্টা করা হয়েছে।’