শিগগির মুক্তি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যতটা ভাবা হয়েছিল ততটা বিলম্বিত হচ্ছে না লিন্ডসে লোহানের কারাবাস। ধারণা করা হচ্ছে, আগস্ট মাসের দ্বিতীয় দিনে কারাগার থেকে মুক্তি পেতে পারেন তিনি। মোট ৯০ দিনের কারাদণ্ড হয়েছিল এই মার্কিন তারকা অভিনেত্রীর। এখন ধারণা করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার আদালতে স্থানাভাবের কারণে নির্ধারিত সময়ের আগেই মুক্তি পেতে পারেন তিনি। এদিকে শোনা যাচ্ছে, লিন্ডসে লোহান কারাগারে অতিরিক্ত সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগ। ক্যালিফোর্নিয়ার লিনউড কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া একজন জানিয়েছেন, কারাগারে ‘বিশেষ সুবিধা’ পাচ্ছেন লোহান। এমনকি তাঁর ঘরে ব্যবস্থা করা হয়েছে টেলিভিশনেরও। মদ্যপ অবস্থায় গাড়ি চালনার দায়ে কারাভোগ করছেন লিন্ডসে লোহান। ওয়েবসাইট।