শিগগিরই 'কৃষ ফোর'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিশ্বাস্য ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে কৃষ ৩। আর ছবির এই সাফল্য দেখে উচ্ছ্বসিত পরিচালক-প্রযোজক রাকেশ রোশন বলেছেন, শিগগিরই তিনি এই ছবির সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করবেন। তবে তারও আগে রাকেশের ইচ্ছা কৃষ সিরিজের বাইরে অন্য কোনো চিত্রনাট্য নিয়ে ছেলে হূতিকের সঙ্গে কাজ করার।
রাকেশ বলেছেন, ‘আমি এখন কৃষ সিরিজের বাইরে অন্য কিছু নিয়ে হূতিকের সঙ্গে কাজ করছি না ঠিকই, তবে ভবিষ্যতে একটা ছবি অবশ্যই করব।’
রাকেশের হাত ধরেই কিন্তু বলিউডে পা রেখেছিলেন হূতিক। ছবির নাম ছিল কহো না প্যায়ার হ্যায়। আইএএনএস।