শিব সেনার তোপের মুখে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিব সেনাদের তোপের মুখে পড়েছিলেন শুরুতে শাহরুখ খান। এবার একই বিপত্তিতে আমির খানও। বলিউডের দুই বড় তারকাকেই সোজা কথায় ‘আহাম্মক’ বলে ঘোষণা দিয়েছে শিব সেনারা। কারণ অবশ্য একটাই—পাকিস্তানি ক্রিকেটারদের গুণকীর্তন। আমির খান সম্প্রতি বলেছেন, ভালো খেলোয়াড় সে যে দেশেরই হোক, আইপিএলে নিজের দলে তিনি তাঁকে নিতে চান। শিব সেনার চোখে এ কথাটাই মনে হয়েছে নির্বুদ্ধিতা। সে কারণেই থ্রি ইডিয়টস অনুসারে তারা শাহরুখ আর আমির খানের নাম দিয়েছে ‘টু ইডিয়টস’। ওয়েবসাইট।