শিমুল মুস্তাফার একক আবৃত্তির অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগ পর আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আর পুরোটাই হবে মুক্তমঞ্চে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘আপস করিনি কখনোই আমি এই হলো ইতিহাস’ শিরোনামের এই আবৃত্তির অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর সন্ধ্যায়। শিমুল মুস্তাফা বলেন, ‘এটি আমার ষষ্ঠ আবৃত্তি সন্ধ্যা। তবে মুক্তমঞ্চে এবারই প্রথম। তিন ঘণ্টার এই আয়োজনে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমসাময়িক কবিদের ৭০টি কবিতা আবৃত্তি করব।’এই আয়োজন করছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। সার্বিক সহযোগিতা করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।