শিমুলজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্রের পঞ্চম তলায় অপরিসর ঘরটিতে ঢুকতেই দেখা গেল হাতে আঁকা ব্যানারে লেখা ‘শিমুলজয়ন্তী’। একটু এগোতেই মিলল খই-বাতাসা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ঘরটি ভরে উঠল শিমুল মুস্তাফার কাছের মানুষদের উপস্থিতিতে।
শিল্পীকে শুভেচ্ছা জানালেন কবি রবীন্দ্র গোপ, আবৃত্তিশিল্পী আহকামউল্লাহ, শিল্পী রাহুল আনন্দসহ অনেকে। শিমুল মুস্তাফা নিজের অনুভূতি জানালেন অল্প কথায়, ‘আমি ভালোবাসা পেতে চাই কিন্তু আদায় করে নিতে চাই না। আজ কোনো প্রকার আমন্ত্রণ ছাড়া বন্ধুরা এসে প্রমাণ করল, আমি তাদের দূরের কেউ নই; বরং কাছেরই।’
অনুষ্ঠানে ছিল গান, ছিল নাচ।
শিমুল মুস্তাফার ৫০তম জন্মদিন উদ্যাপন করেছে তার সৃষ্ট সংগঠন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি।