শিরিনের অ্যালবামে ছয় সংগীত পরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরিনের প্রথম অ্যালবাম পাঞ্জাবিওয়ালার সংগীত পরিচালনা করেছিলেন হাবিব ওয়াহিদ। পরের অ্যালবাম মাতওয়ালির সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। এখন তৈরি হচ্ছে শিরিনের তৃতীয় অ্যালবাম। এবার তাঁর অ্যালবামের সংগীত পরিচালনা করবেন এ সময়ের ছয়জন সংগীত পরিচালক— হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার, হূদয় খান, রাফা ও রোমেল। শিরিন বলেন, ‘নতুন অ্যালবামের জন্য গত বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গান সংগ্রহ করেছি। সেখান থেকে এবারের অ্যালবামের জন্য ১০টি গান নির্বাচন করেছি। অ্যালবামে ভিন্নতা আনার জন্য সংগীত পরিচালনার দিকটিকে বিশেষ গুরুত্ব দিয়েছি। আশা করছি, অন্য রকম অ্যালবাম হবে এটি।’শিরিন জানান, দুই সপ্তাহের জন্য দেশে এসেছেন তিনি। এ সময়ের মধ্যে পুরো অ্যালবামের কাজ শেষ করবেন। তবে অ্যালবামটি কবে বাজারে আসবে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত তিনি নেননি।