শিরিনের ‘রঙিলা’
প্রায় চার বছর পর নতুন গানের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী শিরিন। রঙিলা নামের এই অ্যালবামটি শিরিনের তৃতীয় একক অ্যালবাম।পয়লা বৈশাখ উপলক্ষে সামনের সপ্তাহে অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিরিন। এ জন্য সম্প্রতি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন এই শিল্পী। থাকবেন সপ্তাহ দুয়েকের মতো।শিরিন বললেন, ‘অনেক সময় নিয়ে এবারের অ্যালবামের গানগুলো তৈরি করেছি। এই অ্যালবামে মোট আটজন সংগীত পরিচালক কাজ করেছেন। তাই গানগুলোর মাঝে শ্রোতারা বৈচিত্র্য পাবেন।’ তিনি আরও জানান, রঙিলায় গান থাকছে মোট নয়টি। গানগুলো লোকজ, বিরহ ও আধ্যাত্মিক ধাঁচের।অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, হাবিব, ফুয়াদ, হূদয় খান, রোমেল আলী, রাফা, রুম্মান ও যুক্তরাজ্যের রেহান।শিরিনের প্রথম অ্যালবাম পাঞ্জাবিওয়ালা প্রকাশিত হয়েছিল ২০০৭ সালে। এরপর ২০০৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় একক মাতওয়ালি।