শিরোনাম সংগীতে পাঁচ কন্ঠশিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভির শিরোনাম সংগীতে কণ্ঠ দিলেন পাঁচ সংগীতশিল্পী। এঁরা হলেন শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, কানিজ সুবর্ণা ও মিলা। গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। বাপ্পা মজুমদার ও শওকত আলী ইমনের স্টুডিওতে গানটির ধারণকাজ শেষ হয়েছে। তিনি বলেন, শিরোনাম সংগীত তৈরির সময় বেশ কিছু দায়বদ্ধতার কথা মাথায় রেখে কাজটি করতে হয়। গানটার মধ্যে চ্যানেলের বিভিন্ন কথা যেমন উঠে এসেছে, ঠিক তেমনই উঠে এসেছে দেশের বিভিন্ন বিষয়ও।ইমন আরও জানান, খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিওর শুটিং শুরু হবে। এতে শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন ৭০ জন নৃত্যশিল্পী। ভিডিওটি পরিচালনা করবেন তানভীর খান।‘এসো স্বপ্নের জাল বুনি, বাতাসে উড়াই বিজয়েরই ধ্বনি। দুঃখ সুখে জড়িয়ে, জীবন যেখানে দাঁড়িয়ে, সেখানে আলোর মশাল জ্বালো। চলো, সময়ের সাথে আগামীর পথে চলো’—শিরোনামের গানটির কথা লিখেছেন আর আই জীবন।এনটিভি সূত্রে জানা গেছে, আগামী ৫ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে এনটিভির এবারের বর্ষপূর্তি অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে গানটি পরিবেশন করবেন শিল্পীরা। পাশাপাশি ১ জুলাই থেকে গানটি ভিডিও আকারে প্রচারিত হবে চ্যানেলটিতে।