শিরোনামহীন ও আর্টসেলের লিংকন চলচ্চিত্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোনামহীন এবারই প্রথম চলচ্চিত্রে গান করেছে। ছবির নাম আমরা একটা সিনেমা বানাব।এখানে আরও গেয়েছেন আর্টসেলের কণ্ঠশিল্পী লিংকন। শিরোনামহীনের ‘এ রাতে এমন রাত’ গানটি রেডিওর বিভিন্ন এফএম চ্যানেলের মাধ্যমে এরই মধ্যে জনপ্রিয় হয়েছে।আর লিংকনের গাওয়া রিমেক গান ‘এই বৃষ্টিভেজা রাতে’ অনেক আগ থেকেই জনপ্রিয়।এই গানের মূল শিল্পী ছিলেন রুনা লায়লা।গানটির পূর্ণাঙ্গ সংস্করণ এবার চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে।অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, অঞ্জন দত্ত, আইয়ুব বাচ্চু, অর্ণব, সুমী (লালন), এলিটা, শোয়েব, কনক আদিত্য ও রাজু।আমরা একটা সিনেমা বানাব ছবির সংগীত পরিচালক শিরোনামহীনের জিয়াউর রহমান জানান, ছবির গানের অ্যালবাম বাজারে আসবে মার্চ মাসে।ছবিতে অভিনয় করছেন অঞ্জন দত্ত, আজাদ আবুল কালাম, স্বাধীন খসরু, মাসুম আজিজ, কাজী আরিফ, মাজনুন মিজানসহ দুই বাংলার অনেক শিল্পী।