শিরোপার ছবির আরেকটি পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান লুইস আইজপো চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল শিরোপা পূর্ণার আওয়ার বোট ইজ আওয়ার অ্যাড্রেস ছবিটি। শিরোপার বাবা খালিদ মাহমুদ মিঠু জানান, উৎসবে ‘ওভারঅল ফিল্ম, মিডেল স্কুল’ বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ছবিটি। আগামী সপ্তাহে পুরস্কারটি হাতে পাবে শিরোপা।মিঠু আরও জানান, এর আগে ছবিটি যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার ও নিউইয়র্ক থেকে জাজেস পুরস্কার পেয়েছে। ঢাকা চলচ্চিত্র্রউৎসবেও পুরস্কৃত হয় ছবিটি।