শিলংয়ের নদী উৎসবে বাংলাদেশের শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজেক্ট ২১ গ্রুপের ছয় শিল্পী
প্রজেক্ট ২১ গ্রুপের ছয় শিল্পী
ওয়ার্দা রিহাব
ওয়ার্দা রিহাব

আগামীকাল শুক্রবার ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে শুরু হতে যাচ্ছে নদী উৎসব। এতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী। ‘নদী ফেস্টিভ্যাল ইন শিলং’ শিরোনামের এ আয়োজনটি করছে মেঘালয় সরকার। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন প্রজেক্ট ২১ গ্রুপের ছয় শিল্পী। প্রজেক্ট ২১-এর শিল্পীরা গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১২টি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ ও মা দিবসে সাতটি ভাষায় একটি গান গেয়ে সাড়া ফেলেছিলেন। এই গ্রুপ থেকে অংশ নিচ্ছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার, নাবিদ সালেহীন, ফরহাদ, রিয়াদ, মহান ও অন্তর। এ ছাড়া ১০ জন সদস্য নিয়ে যাচ্ছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব, নজরুলসংগীতশিল্পী জান্নাত-এ-ফেরদৌসী এবং সিলেটের একটি নাচের দল।
বাংলাদেশের সংস্কৃতি দলের সমন্বয়ক জান্নাত-এ-ফেরদৌসী বলেন, শুধু শিল্পীরাই নন, দুই দিনের এই উৎসবে বাংলাদেশের দুজন মন্ত্রী, পর্যটন বোর্ডের কর্মকর্তারা, গণমাধ্যম ব্যক্তিত্বসহ অনেকেই অংশ নিচ্ছেন।
প্রজেক্ট ২১-এর পক্ষ থেকে সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটির পাশাপাশি আরও কিছু গান করব আমরা। তবে প্রজেক্ট ২১-এর সব শিল্পী অংশ নিতে পারলে ভালো লাগত।’