শিলা, মুন্নির পর ‘দিল্লি কি বিল্লি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে আইটেম গানের হাওয়া লেগেছে। ‘শিলা কি জওয়ানি’ ও ‘মুন্নি বদনাম হুয়ি’ দিয়ে বলিউড কাঁপিয়ে দিয়ে গেছেন ক্যাটরিনা কাইফ ও মালাইকা অরোরা। যাঁরা গান দুটি শুনেছেন ও ভিডিও দেখেছেন তাঁরা শিলা, মুন্নির কথা ভুলে যান। কারণ, আর কিছুদিনের মধ্যে বলিউড মাতাতে আসছে ‘দিল্লি কি বিল্লি’। ম্যাডহাউস ছবির এই আইটেম গানে উদ্দাম নৃত্যে দর্শক মাতাবেন মরিয়ম জাকারিয়া। ইরানে জন্ম, বেড়ে ওঠা তাঁর সুইডেনে। চেহারায় ভারতীয় ছাপ আছে, নাচেন অসাধারণ। সম্প্রতি নদিয়ার একটি পানশালায় গানটির শুটিং হয়ে গেছে। ছবিটির প্রযোজক রাজীব আগরওয়াল, পরিচালনা করছেন মুয়াজ্জেম বেগ। ওয়েবসাইট।