শিলাইদহে আজ ছায়ানটের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিলাইদহ কুঠিবাড়িতে আজ অনুষ্ঠান করবে ছায়ানট। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনের জন্য ছায়ানট বছরব্যাপী নানা কর্মসূচি নিয়েছে। তারই অংশ হিসেবে শিলাইদহে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথের পূর্ববঙ্গে রচিত গান, কবিতার আবৃত্তি ও চিঠি থেকে পাঠ করা হবে এখানে। থাকবে নাচও। ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ বিষয়ে বলবেন আহমদ রফিক। অনুষ্ঠান শুরু হবে আজ বিকেল সাড়ে চারটায়। অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ছায়ানটের শিল্পীরা।এ উপলক্ষে গত মঙ্গলবার ছায়ানট সংস্কৃতি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে বক্তব্য দেন আবুল হাসনাত, সারওয়ার আলী, খাইরুল আনাম শাকিল ও প্রদীপ কুমার নাগ। আবুল হাসনাত বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে ছায়ানট এ দেশের সংস্কৃতিকে প্রাণবন্ত ও সজীব রাখতে চেষ্টা করে আসছে। রবীন্দ্রনাথ আমাদের প্রধান অবলম্বন। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষের অনুষ্ঠানমালাকে শুধু নগরে নয়, নগরের বাইরে প্রত্যন্ত জনপদে ছড়িয়ে দেওয়ার জন্যই ছায়ানটের এই আয়োজন।ছায়ানট রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন অনুষ্ঠানমালা শুরু করেছে পয়লা শ্রাবণ। প্রথম অনুষ্ঠানটি ছিল জাতীয় নাট্যশালায় ‘রবীন্দ্র উৎসব’। এরপর আয়োজন করা হয় ‘শতবর্ষে গীতাঞ্জলি’। ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ তৃতীয় আয়োজন।