শিলাইদহে তিন দিনের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া অফিস জানায়, আজ সকাল থেকে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে শুরু হচ্ছে তিন দিনের অনুষ্ঠান। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের স্মারক বক্তা অধ্যাপক আবুল আহসান চৌধুরী।