শিল্প-সমঝদার ব্র্যাঞ্জেলিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছর দুইয়ের জন্য যুক্তরাজ্যে বসতি গেড়েছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। সেখানেই শুটিং চলছে অ্যাঞ্জেলিনার মেলফিসেন্ট ছবিটির। বসতি সাময়িক হলেও যুক্তরাজ্যের ঘরটা ঠিকই সাজাচ্ছেন এই তারকা জুটি। যুক্তরাজ্যে বেশ নামডাক ছড়িয়েছে গ্রাফিত্তিশিল্পী বাম্বির। সম্প্রতি এই শিল্পীর আঁকা তিনটি ছবি কিনলেন পিট। এর মধ্যে আছে প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ডাচেস ক্যাথেরিন, রানি এলিজাবেথ এবং অ্যামি ওয়াইনহাউসের ছবি। ব্র্যাঞ্জেলিনার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কদিন আগে আরেক গ্রাফিত্তিশিল্পী ব্যাংকসির একটি চিত্রকর্ম কিনেছিলেন তাঁরা এক মিলিয়ন পাউন্ড দিয়ে। সেটা অবশ্য রেখে এসেছেন লস অ্যাঞ্জেলসের বাড়িতে। ব্যাং শোবিজ।