শিল্প সমালোচনার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলা, ফটোগ্রাফি, নাটক, চলচ্চিত্র, আবৃত্তি, সংগীত, নৃত্য, লোকসংস্কৃতি, বাংলা ভাষা ও বানানরীতি, নন্দনতত্ত্ব, সংস্কৃতি বিষয়গুলোকে সন্নিবেশিত করে একটি ১২ দিনের ‘শিল্প সমালোচনা’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছিল শিল্পকলা একাডেমী।

গতকাল বুধবার কর্মশালাটির সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। ২৬ মে থেকে শুরু হওয়া এই কর্মশালায় অংশ নেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, নাট্য ও চলচ্চিত্রকর্মী, চারুকলার শিক্ষার্থী এবং শিল্পকলা একাডেমীর কর্মীসহ প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র সমালোচক মঈনুদ্দিন খালেদ এবং শিল্পকলার সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন।