শিল্পকর্মে লোক ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাস্কর্যে ও চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ খেলনা, বাদ্যযন্ত্র, কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এর মধ্যে আছে নানা আকারের পুতুল, লাঙল, জোয়াল, মই, ঢোল ও একতারার মতো বাদ্যযন্ত্র। আরও আছে হাতপাখা, কুলা ও প্রায় হারিয়ে যাওয়া টমটম গাড়ি। ভাস্কর্যের মধ্যে রয়েছে হামানদিস্তা, যাঁতা, মাছ ধরার পলো এবং চারাগাছ রক্ষার্থে ব্যবহূত টোপাবেড়া। চার শিল্পীর এসব শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এশিয়াটিক সোসাইটির গ্যালারিতে। শিল্পীরা হলেন জিল্লুর রহমান, নূরুল আমীন, শাবিন শাহরিয়ার ও ময়নুল ইসলাম। শিল্পীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক। প্রদর্শনীর শিরোনাম ‘ট্রেইলিং দ্য রুট’। এতে শতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী হামিদুজ্জামান। চিত্রকর্মগুলো আঁকা হয়েছে তেলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে। প্রদর্শনী চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।