শিল্পকলা একাডেমির একুশের অনুষ্ঠানমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে শুরু হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুই দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় সকাল থেকে শুরু হয় আর্টিস্ট ক্যাম্প। দ্বিতীয় দিনের এই আর্ট ক্যাম্পে অংশ নেন দেশের বিভিন্ন প্রজন্মের ৬০ জন শিল্পী।
বিকেলে জলাধারবেষ্টিত নন্দন মঞ্চে শুরু হয় গান ও কবিতায় সাজানো সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই পরিবেশিত হয় জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ ও ভাষার গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এরপর একক কণ্ঠে গান নিয়ে মঞ্চে আসেন বিজন চন্দ্র মিস্ত্রী। গেয়ে শোনান ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়’ গানটি। এরপর চলে একক কবিতা আবৃত্তি ও গান পরিবেশনা।