শিল্পকলা একাডেমির বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তবরণে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত সোমবার শুরু হওয়া উৎসবের দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার। এদিন বিকেলে একাডেমির নন্দন মঞ্চে নৃত্যগীত ও কবিতায় বসন্তবন্দনা করা হয়েছে।

মুদ্রার সঙ্গে অভিব্যক্তির প্রকাশে দীপা খন্দকারের নেতৃত্বে সমবেত নাচ করে একাডেমির নৃত্যদল। ‘শোনো শোনো কথাটি শোনো’ শীর্ষক গানটি দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন মহিউজ্জামান চৌধুরী ও শারমিন সাথী ইসলাম। ইয়াসমিন আলী এবং এম এ মোমিন গেয়ে শোনান ‘আমি একদিন তোমায় না দেখিলে’, খুরশিদ আলম ‘আজকে না হয় ভালোবাসো’, ফাহমিদা নবী ‘লুকোচুরি লুকোচুরি গল্প’। একক কণ্ঠে গান শোনান মহিউজ্জামান চৌধুরী, ইয়াসমিন আলী, জিনিয়া জাফরিন, অনিমা মুক্তি গোমেজ প্রমুখ। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম, লায়লা আফরোজ, শিমুল মুস্তাফা ও জয়ন্ত চট্টোপাধ্যায়।