শিল্পকলা একাডেমির স্বাধীনতা উৎসবের শেষ দিনে 'টার্গেট প্লাটুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমবেত নৃত্য পরিবেশনা।
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমবেত নৃত্য পরিবেশনা।

নাচ,গান,আবৃত্তি, কবিকণ্ঠে কবিতা পাঠ ও মূকাভিনয়ের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ টার্গেট প্লাটুন নাটকের দৃশ্য।
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ টার্গেট প্লাটুন নাটকের দৃশ্য।

শিল্পকলা একাডেমির স্বাধীনতা দিবসের এই আয়োজনে সমবেত নৃত্য পরিবেশন করে ধৃতি নৃত্যালয়, নন্দন কলাকেন্দ্র স্পন্দন নৃত্যগোষ্ঠী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যদল। একক আবৃত্তি পরিবেশন করেন কৃষ্টি হেফাজ, আহকামউল্লাহ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লায়লা আফরোজ ও শিমুল মুস্তাফা। কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি নির্মলেন্দু গুণ, রবিউল হুসাইন ও মুহম্মদ সামাদ।

নন্দন মঞ্চে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমবেত নৃত্য পরিবেশনা।
নন্দন মঞ্চে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমবেত নৃত্য পরিবেশনা।

এ ছাড়া জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মুক্তিযুদ্ধের নাটক ‘টার্গেট প্লাটুন’ মঞ্চায়ন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ ছাড়া খুলনার চুকনগর বধ্যভূমিতে অনুষ্ঠিত হয় আর্টিস্ট ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত ২৪ মার্চ শুরু হয় শিল্পকলা একাডেমির তিন দিনের এই স্বাধীনতা উৎসব।