শিল্পকলা একাডেমীতে নবীন শিল্পীদের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতচর্চার বিকাশ ও তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে শিল্পকলা একাডেমী বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল শুক্রবার একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রতিশ্রুতিশীল নবীন শিল্পী রানিয়া আলম, সেকেন্দার আলী, তাসলিমা বেগম, লুৎফর মোর্শেদ চৌধুরী, আবদুল আজিজ, রেজিয়া সেলিম, শিরীনা আক্তার, চঞ্চলা দাস, সোহাগী সূত্রধর, স্বর্ণময়ী মণ্ডল প্রমুখ অংশ নেন।শিল্পীদের পরিবেশনায় ছিল ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘চেনা বড় দায় রে পাখি’, ‘আমার মনের ফুলদানিতে, ‘আমার গলার হার’ প্রভৃতি গান।