শিল্পকলা একাডেমীতে নৃত্য প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকশিত হোক নবীন ছন্দ—নৃত্য প্রতিযোগিতার আসর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে গতকাল, চলবে আজও। আন্তর্জাতিক নৃত্যদিবস-২০১৩ উপলক্ষে এর আয়োজন করেছে নৃত্যযোগ, ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স, এশিয়া প্যাসিফিকের বাংলাদেশ অধ্যায় এবং সেভেন ওয়ান্ডারার্স ডট মিডিয়া। অনুষ্ঠানটি আজ শুরু হবে সকাল নয়টায়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রতিযোগিতা হবে চারটি বিষয়ের ওপর। বিষয়গুলো হলো লোকনৃত্য (বয়স ৫-১১ বছর), সৃজনশীল নৃত্য (১২- ১৬ বছর), শাস্ত্রীয় নৃত্য (মণিপুরি, কথক, ভরতনাট্যম; ১৭-২৫ বছর) এবং দলীয় নৃত্য (ন্যূনতম পাঁচজন; অনূর্ধ্ব ২৫ বছর)। সফল প্রতিযোগীরা পরবর্তী সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজিত একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার সুযোগ পাবেন। যোগাযোগের ঠিকানা: শর্মিলা বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্ট, নৃত্যযোগ।