শিল্পকলা একাডেমীতে ব্রতচারী প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মে ছিল ব্রতচারী আন্দোলনের প্রবর্তক গুরুসদয় দত্তের জন্মদিন। বাংলাদেশের আনাচকানাচে ঘুরে লোকশিল্পের বিবিধ নিদর্শন ও লোকগান সংগ্রহ এবং নানা লোকনৃত্য আয়ত্ত করেন তিনি। স্বদেশের প্রতি ঐকান্তিক অনুরাগবশে ব্রতচারী নৃত্যগীত চালু করে তিনি জ্ঞানপিপাসু, শ্রমশীল, একতাবদ্ধ ও আনন্দময় জাতি হিসেবে বাঙালিকে সংগঠিত করার চেষ্টা করেন।গুরুসদয় দত্তের ১৩০তম জন্মদিন উপলক্ষে ‘ব্রতচারী’ কেন্দ্রীয় শাখা গতকাল থেকে পাঁচ দিনব্যাপী ব্রতচারী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। গতকাল মঙ্গলবার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ব্রতচারী, বাংলাদেশের সভাপতি সন্জীদা খাতুন। ব্রতচারী কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। কর্মশালার শেষ দিন ১৯ মে বিকেল পাঁচটায় কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে ব্রতচারী ‘অভিপ্রদর্শনী’ অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে।