শিল্পকলা একাডেমীতে মাসব্যাপী যাত্রানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান। মাসব্যাপী এই যাত্রানুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। আজ উদ্বোধনী অনুষ্ঠানে পালা পরিবেশন করবে যশোরের মনিরামপুরের আনন্দ অপেরা। তারা মঞ্চস্থ করবে সামাজিক পালা মেঘে ঢাকা তারা। জানা গেছে, প্রতি রাতে থাকবে দুটি পালা। যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি রমজান আলী মিয়া বলেন, ‘যাত্রাকে অবক্ষয়, অবলুপ্তি ও নিন্দিত অবস্থান থেকে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা অব্যাহত আছে। রাজধানীর শিক্ষিতজনেরা সুন্দর পরিবেশে যাতে যাত্রা দেখতে পারেন, তার জন্য প্রতিবছর এ ধরনের আয়োজন করব। এ আয়োজনের মধ্য দিয়ে শিল্পীদের বেকারত্ব ঘুচবে।’ মাসব্যাপী এই উত্সবে ঐতিহাসিক, সামাজিক, পৌরাণিক ও জীবনীমূলক পালা পরিবেশন করা হবে।