শিল্পকলা একাডেমীতে মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজিত মুক্তিযুদ্ধের নাট্যোৎসবের গতকাল ছিল অষ্টম দিন। গতকাল মোট সাতটি নাটক মঞ্চস্থ হয়। জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় চট্টগ্রামের তীর্যক নাট্যগোষ্ঠীর নাটক নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাট্যদলের নাটক রাজারবাগ-৭১ এবং রাত সাড়ে আটটায় মঞ্চস্থ হয় হাসান তারেক নির্দেশিত নাটক শিরোমণির ট্যাংকযুদ্ধ, অতঃপর। স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হয় মাহাবুল্ল্লাহ মুকুল নির্দেশিত গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের নাটক বন্ধু নইমকে খোলা চিঠি এবং নিহারেন্দু কর নির্দেশিত মৌলভীবাজার সরকারি কলেজের নাটক ফাঁসুড়ে। এ ছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হয় শহীদ পাটোয়ারী নির্দেশিত চাঁদপুর সরকারি মহিলা কলেজের নাটক তেসরা এপ্রিল ১৯৭১, সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় সৈয়দ সূফী মো. তাহেরুল ইসলাম নির্দেশিত লালমনিরহাটের বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের নাটক সন্ধ্যার সূর্য।আজ জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে দেবাশীষ ঘোষ নির্দেশিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর (সিরাজগঞ্জ) নাটক ক্ষোভ। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে সুদীপ চক্রবর্তী নির্দেশিত শূন্যনের নাটক লালজমিন এবং রাত আটটা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে শিশির রহমান নির্দেশিত নাটক জলমহলায় নীল সমাধি। স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে অনিরুদ্ধ কুমার ধর নির্দেশিত হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের নাটক যুদ্ধ এবং জয়িতারা, সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে মানস কর নির্দেশিত কিশোরগঞ্জ গুরু দয়াল সরকারি কলেজের নাটক প্রমথন। এ ছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে জাহিদ রিপন নির্দেশিত স্বপ্নদলের নাটক স্বাধীনতা সংগ্রাম, সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে তুহিন খান নির্দেশিত বরগুনা সরকারি কলেজের নাটক তোড় এবং রাত আটটা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে অজয় দাশ নির্দেশিত শরীয়তপুর সরকারি কলেজের নাটক রাত্রি শেষের যাত্রী।