শিল্পকলা একাডেমীতে সার্কাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে আজ বুধবার শুরু হচ্ছে সার্কাস (অ্যাক্রোবেটিক) প্রদর্শনী। আট দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে দ্য লায়ন সার্কাস ও দ্য রওশন সার্কাস। ১ থেকে ৪ জুন থাকবে দ্য লায়ন সার্কাস আর ৫ থেকে ৮ জুন দ্য রওশন সার্কাসের পরিবেশনা। প্রতিদিন প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাতটায়। জানা গেছে, এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আর ব্যবস্থাপনায় আছে একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘স্কুল পর্যায়ের ছেলেমেয়েদের কথা ভেবেই আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। সর্কাসের মধ্য দিয়ে তাদের আনন্দ ও বিনোদন দিতে চাইছি আমরা। এরই মধ্যে বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ছোটদের পাশাপাশি বড়রাও এই আয়োজন উপভোগ করতে পারবেন।’সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ‘নাটক, নৃত্য, সংগীত ও যাত্রাশিল্পের পৃষ্ঠপোষকতা ও মানোন্নয়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়েছে।আজ সন্ধ্যা ছয়টায় একাডেমী প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে।