শিল্পকলা একাডেমীতে ‘মূকাভিনয়’ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় পক্ষকালব্যাপী ‘মূকাভিনয়’- বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা শুরু হবে ১ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র-প্রবাসী মূকাভিনয়শিল্পী কাজী মশরুল হুদা এ কর্মশালায় মুখ্য প্রশিক্ষক থাকবেন।৩০ জানুয়ারি বেলা তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রশিক্ষণ কক্ষে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এর আগে নাট্যকলা বিভাগ থেকে আগ্রহীদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তি।