শিল্পকলা একাডেমীর আয়োজনে খণ্ডনৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় খণ্ডনৃত্যের প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আজ ৩০ জুন সন্ধ্যা সাতটায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় বিষয়ভিত্তিক এ নৃত্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পকলার জনসংযোগ কর্মকর্তা এস এম সালাউদ্দিন।

‘বায়ান্ন থেকে একাত্তর’, ‘জন্ম থেকে মৃত্যু’, ‘আবহমান বাংলা’, ‘ঢাকা আমার ঢাকা’ শিরোনামে নৃত্য প্রদর্শনীগুলোর সংগীত ও নৃত্যপরিচালক হিসেবে রয়েছেন সুজেয় শ্যাম, আলম খান, মকসুদ জামিল মিন্টু, ফুয়াদ নাসের বাবু, বেলায়েত হোসেন খান, দীপা খন্দকার, অনিক বোস ও ওয়ার্দা রিহাব।