প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনের নজরুল উৎসব। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয় অনুষ্ঠান। একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ভাষাসংগ্রামী আহমদ রফিক এবং অধ্যাপক করুণাময় গোস্বামী। আলোচনা শেষে সমবেত নজরুলসংগীত পরিবেশন করে শিশুশিল্পীরা। ‘দ্রোহ ও সৃষ্টি’ শীর্ষক সমবেত নৃত্যালেখ্য পরিবেশন করে একাডেমীর রেপার্টরি নৃত্য দল। গান, নাচ চলতে থাকে পালাক্রমে।