শিল্পকলা একাডেমীর লোকনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ প্রথম লোকনাট্যোৎসবের আয়োজন করেছিল ২০০৭ সালে। এরপর প্রতিবছর নিয়মিত এই আয়োজন হচ্ছে। আজ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ উৎসব শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। উৎসবে অংশ নিচ্ছে কুষ্টিয়ার পদ্মার নাচন, মানিকগঞ্জের বহুরূপী, দিনাজপুরের মাটিকাঁপা দেওয়ানি, ঠাকুরগাঁওয়ের রামযাত্রা, রাজশাহীর মাদার পীরের গান ও বাগেরহাটের মীররানী সম্প্রদায়—জানালেন উৎসবের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের উপ-পরিচালক গোলাম সারোয়ার।গোলাম সারোয়ার বলেন, ‘গ্রামে গ্রামে ঘুরে আমরা এই দলগুলোর কাজ দেখেছি। এসব দলের কাজ স্থানীয়ভাবে বিভিন্ন নামে পরিচিত। কিন্তু নাগরিক সমাজের মানুষজন এগুলোকে লোকনাট্য হিসেবেই জানে। লোকসংস্কৃতির ধারা হলো, যত বেশি প্রবাহমান থাকবে, ততই এর প্রসার ও স্থায়িত্ব বাড়বে। এগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া যাবে। তা না হলে এগুলো হারিয়ে যাবে। তাই সরকারিভাবে এসব লোকনাট্যকে পৃষ্ঠপোষকতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এ উৎসবের আয়োজন।’গোলাম সারোয়ার জানান, উৎসবে ছয়জন বিশিষ্ট লোকশিল্পীকে সংবর্ধনা দেওয়া হবে। থাকবে লোকনাটকের ওপর চারটি সেমিনার।উৎসব শেষ হবে ৩০ এপ্রিল।