শিল্পকলা নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে গতকাল শিল্পকলা বিষয়ে আলোচনা করেন শহীদুল আলম ও ইনা পুরী । ছবি: প্রথম আলো
বেঙ্গল গ্যালারিতে গতকাল শিল্পকলা বিষয়ে আলোচনা করেন শহীদুল আলম ও ইনা পুরী । ছবি: প্রথম আলো

সদ্যসমাপ্ত ঢাকা আর্ট সামিটে বহু শিশু-কিশোরের উপস্থিতি মুগ্ধ বিস্ময় জাগিয়েছে ভারতের বিশিষ্ট শিল্পসমালোচক ইনা পুরীর মনে। গতকাল বিকেলে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজিত শিল্পকলা নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন। তাঁর সঙ্গে আলোচনায় ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম। শিল্পকলা একাডেমী ও সামদানি আর্ট ফাউন্ডেশন ৭-৯ ফেব্রুয়ারি তিন দিনের ঢাকা আর্ট সামিটের আয়োজন করে জাতীয় চিত্রশালায়।
আলোচনায় ইনা পুরী সাম্প্রতিক শিল্পকলার নানামুখী ধারা ও প্রবণতার বিষয়টি তুলে ধরেন। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের শিল্পচর্চার গতিপ্রকৃতিও উঠে আসে তাঁর আলোচনায়।
শহীদুল আলম তাঁর আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ক্রসফায়ার ছবিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনিও বাংলাদেশের আলোকচিত্রচর্চা ও শিল্পকলা নিয়ে আলোচনা করেন।