শিল্পকলা পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাষ্ট্রপতি আবদুল হামিদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সঙ্গে ‘শিল্পকলা পদক ২০১৫’ পাওয়া সাতজন গুণী শিল্পী। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এবার নৃত্যকলায় সালেহা চৌধুরী, লোকসংস্কৃতিতে নাদিরা বেগম, নাট্যকলায় কাজী বোরহানউদ্দীন, যন্ত্রসংগীতে সুজ্যেয় শ্যাম, আবৃত্তিতে নিখিল সেন, চারুকলায় সৈয়দ আবুল বারক আলভী এবং কণ্ঠসংগীতে মিহির কুমার নন্দীকে সম্মান জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৫ মে বিকেলে জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ এই গুণী ব্যক্তিদের হাতে ‘শিল্পকলা পদক ২০১৫’ তুলে দেন। পদক পাওয়া প্রত্যেককে সম্মাননা হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা, স্বর্ণপদক, উত্তরীয়, সনদ ও ফুল। পদক প্রদান ও আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার পরিচালনায় ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘জন্মভূমি’ ও ‘ষড়্ঋতু’ শিরোনামে তিনটি সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্চল।