শিল্পকলায় আজ 'রক্তাক্ত প্রান্তর'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ রোববার সন্ধ্যায় একাডেমীর রেপার্টরি যাত্রাদলের পরিবেশনায় মুনীর চৌধুরী রচিত ও সুলতান সেলিম নির্দেশিত যাত্রাপালা রক্তাক্ত প্রান্তর মঞ্চস্থ হবে। একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এ যাত্রাপালার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিলনকান্তি দে, শিশির রহমান, জয়িতা, শর্মিমালা, রিক্তা সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি