শিল্পকলায় জহির রায়হানের চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব ২০১৫’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে উৎসবটি জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ আয়োজন চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব ২০১৫’-এ প্রতিদিন দেখানো হবে দুটি করে চলচ্চিত্র। প্রথম দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে তথ্যচিত্র যুগস্রষ্ঠা চলচ্চিত্রকার জহির রায়হান। এরপর সন্ধ্যা সাতটায় দেখানো হবে জহির রায়হান পরিচালিত কাঁচের দেয়াল। উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে আনোয়ারা বিকেল সাড়ে চারটায় ও বেহুলা সন্ধ্যা পৌনে ছয়টায়। আর ১ ফেব্রুয়ারি উৎসবের শেষ ছবি দুটি হলো স্টপ জেনোসাইড সন্ধ্যা ছয়টায় ও জীবন থেকে নেয়া সন্ধ্যা সাড়ে ছয়টায়।