শিল্পকলায় ময়ূরভঞ্জ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকনৃত্য ময়ূরভঞ্জ ছৌয়ের ওপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমীর সঙ্গে যৌথভাবে এটি আয়োজন করেছে বিশ্ব নৃত্যজোটের বাংলাদেশ চ্যাপ্টার ‘নৃত্যযোগ’।
কর্মশালা পরিচালনা করবেন দিল্লির প্রখ্যাত নৃত্যশিল্পী সন্তোষ নায়ার। আজ থেকে শুরু করে ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা—দুটি পর্বে নৃত্যশালার মহড়াকক্ষে কর্মশালাটি পরিচালিত হবে। একটি অংশে ময়ূরভঞ্জ ছৌ এবং অন্য অংশে সমসাময়িক নাচের প্রশিক্ষণ দেওয়া হবে।
নৃত্যযোগের প্রেসিডেন্ট শর্মিলা বন্দ্যোপাধ্যায় জানান, শরীরের ভাষা তৈরিতে এ কর্মশালাটি খুবই উপযোগী হবে। কর্মশালা শেষে ২৮ জুলাই বিকেলে শিল্পকলার সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে থাকবে একটি নৃত্য পরিবেশনা। কর্মশালার প্রশিক্ষণার্থীদের পাশাপাশি এতে নাচ পরিবেশন করবেন প্রশিক্ষক সন্তোষ নায়ার।