শিল্পকলার উদ্যোগে সারা দেশে অ্যাক্রোবেটিক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ধারাবাহিকভাবে অ্যাক্রোবেটিক প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমী। এরই মধ্যে শুরু হয়ে গেছে এর কার্যক্রম। গত শুক্রবার থেকে রংপুর বিভাগে শুরু হয়েছে এই অ্যাক্রোবেটিক প্রদর্শনী। রংপুর শহরে অ্যাক্রোবেটিক প্রদর্শনীটি উপভোগ করেছেন স্থানীয় দর্শকেরা। এর পরের দিন গতকাল শনিবার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।

আজ রোববার নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন, আগামীকাল ১৬ নভেম্বর রংপুর টাউন হল প্রাঙ্গণ, ১৭ নভেম্বর গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ, ১৮ নভেম্বর কুড়িগ্রাম স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণ, ১৯ নভেম্বর লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ২০ নভেম্বর ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এবং আগামী ২১ নভেম্বর পঞ্চগড় টাউন হল অডিটোরিয়ামে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।