শিল্পকলায় আবৃত্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সংগঠন ‘স্বরচিত্র’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে শুরু হলো আবৃত্তি উৎসব। উৎসবের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি গতকাল বুধবার বিকেলে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ছিলেন বিশেষ অতিথি।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিশুদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর পদক আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয় প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিশুরা। কাজী নজরুল ইসলাম পদক আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুরা। কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা নিয়ে সমবেত আবৃত্তি করে স্বরচিত্রের শিল্পীরা। এটি গ্রন্থনা ও নির্দেশনা দেন মাহিদুল ইসলাম। স্বরচিত্রের নবীন শিল্পীদের অংশগ্রহণে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘মানুষের মানচিত্র’ পরিবেশিত হয়। এ ছাড়া আমন্ত্রিত শিল্পীরা আবৃত্তি করেন।