প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। এরপর তারানা ঘরানার কত্থক নৃত্য পরিবেশন করেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। অনুষ্ঠানে সমবেত তালবাদ্য দর্শকদের মুগ্ধ করে। রাগ-শুদ্ধ কল্যাণ একক সংগীত পরিবেশন করেন শিল্পী অসিত দে। প্রিয়াংকা গোপ রাগেশ্রী রাগ পরিবেশন করেন সুললিত কণ্ঠে। এ ছাড়া সরোদ বাজান রাজরূপা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।