শিল্পকলায় এশিয়ান থিয়েটার সামিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল থিয়েটার অ্যাসোসিয়েশনের (আইআটা) এশিয়ান রিজিওনাল সেন্টারের উদ্যোগে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী এশিয়ান থিয়েটার সামিট। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যৌথভাবে আয়োজনটি করছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে এই সামিটের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

গতকাল বুধবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজনটির বিস্তারিত তথ্য তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। তিনি বলেন, এবারের আয়োজনে যোগ দিতে ইন্দোনেশিয়া থেকে আসছেন আলিকা চন্দ্র, ভারত থেকে ডোংরে ইয়োৎসোনা সোহাস, নেপালের প্রেম পাওডেল, লাওসের পাংনা ফ্রানখোনে এবং সিঙ্গাপুর থেকে আসছেন চুয়া সু পং।

আয়োজনের দ্বিতীয় দিন শনিবার সকালে বিদেশ থেকে আসা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাঁদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন। পাশাপাশি তাঁরা অংশ নেবেন সংস্কৃতিবিষয়ক এক তুলনামূলক আলোচনায়।