শিল্পকলায় কত্থক নৃত্যসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে গতকাল শিল্পী মনিরা পারভীন (মাঝে) ও তাঁর সহশিল্পীদের কত্থক নৃত্যের পরিবেশনা ।  ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে গতকাল শিল্পী মনিরা পারভীন (মাঝে) ও তাঁর সহশিল্পীদের কত্থক নৃত্যের পরিবেশনা । ছবি: প্রথম আলো

নৃত্যাঞ্চলের আয়োজনে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হলো শিল্পী মনিরা পারভীনের দর্শনির বিনিময়ে একক কত্থক নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা করেন অধ্যাপক আফসার উদ্দিন, বিশিষ্ট নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামিম আরা নীপা।
দ্বিতীয় পর্বে মনিরা পারভীন তাঁর নৃত্য শুরু করেছিলেন গণেশ বন্দনা দিয়ে। এই পর্যায়ে তিনি তারানা, ঠুমরিসহ কত্থকের বিশুদ্ধ নৃত্য পরিবেশন করেন। পরে ছিল ‘আজি দখিন দুয়ার খোলা’ এবং গুজরাটি বসন্তের গানের সঙ্গে কত্থক আঙ্গিকে দুটি নৃত্য। এই নৃত্যে নৃত্যাঞ্চলের শিল্পীরাও তাঁর সঙ্গে অংশ নেন।
মনিরা পারভীন ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কত্থক নৃত্যে স্নাতক ডিগ্রি গ্রহণ করে স্নাতকোত্তর পর্বে অধ্যয়ন করছেন।