শিল্পকলায় চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় উৎসব আয়োজন করেছে সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদ। জাতীয় নাট্যশালা মিলনায়তনে নয় দিনের এই উৎসব উদ্বোধন হবে আজ সন্ধ্যা ছয়টায়। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসবে ২৭টি ছবির প্রদর্শনী হবে। জাতীয় চিত্রশালা মিলনায়তনে কাল বৃহস্পতিবার থেকে প্রতিদিন বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় এই প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে শেখ নিয়ামত আলী ও মসিউদ্দিন শাকের পরিচালিত সূর্য দীঘল বাড়ি ছবির প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় হবে সুবর্ণজয়ন্তী স্মারক বক্তৃতা। বিষয় ‘বাংলাদেশের অন্য চলচ্চিত্র: প্রান্তিকের নন্দনতত্ত্ব’।