শিল্পকলায় চলচ্চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনীর কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গতকাল শুক্রবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন সৈয়দ শামসুল হক। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। প্রথমদিন প্রদর্শিত হয় বাদল রহমান নির্মিত এমিলের গোয়েন্দা বাহিনী। এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১০টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে।