শিল্পকলায় চিত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চিত্রশালায় গতকাল শুরু হওয়া প্রদর্শনী দেখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও চিত্রশিল্পী রফিকুন নবী l ছবি: প্রথম আলো
জাতীয় চিত্রশালায় গতকাল শুরু হওয়া প্রদর্শনী দেখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও চিত্রশিল্পী রফিকুন নবী l ছবি: প্রথম আলো

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন সময়ে আয়োজিত ১০টি আর্ট ক্যাম্পে আঁকা শতাধিক চিত্রকর্ম নিয়ে গতকাল শুরু হয়েছে দুই সপ্তাহের বিশেষ চারুকলা প্রদর্শনী। একাডেমির চিত্রশালায় এ প্রদর্শনী চলবে ২১ মে পর্যন্ত।
চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী রফিকুন নবী। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান।