শিল্পকলায় জ্যাজ সংগীতের মূর্ছনা
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা গতকাল সোমবার সন্ধ্যায় ভরে উঠেছিল জ্যাজ সংগীতের সুরঝংকারে। বাংলাদেশ সফররত নরওয়ের দুই শিল্পী সন্ধ্যায় জ্যাজ সংগীত পরিবেশন করেন। ‘নরওয়েজিয়ান জ্যাজ ডুযো’ নামের এ অনুষ্ঠানে অংশ নেন ক্রিস্টিনা বিয়োর্ডেল ও হেলগে লিয়েন। পিয়ানো, পার্কেশন, বেজ আর ড্রামসের মাধ্যমে তাঁরা একের পর এক সুরের মূর্ছনায় ভরিয়ে তোলেন মিলনায়তনভর্তি দর্শক-শ্রোতার মন। তাঁদের পরিবেশনায় ছিল বৈচিত্র্যময় ল্যাটিন সুরের লহরি।গত শতাব্দীর মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্রে জ্যাজ সংগীতের প্রচলন শুরু হয়। কালো মানুষেরা তাদের নিজেদের দৈনন্দিন জীবনযাপনের দুঃখকষ্ট সুরে-তালে প্রকাশ করত এ সংগীতে। কিন্তু ক্রমেই এ সংগীত জনপ্রিয় হয়ে ওঠে এবং অন্যতম ধ্রুপদি সংগীত হিসেবে ছড়িয়ে পড়ে বিশ্বময়।নরওয়েজিয়ান দূতাবাসের উদ্যোগে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে ক্রিস্টিনা বিয়োর্ডেল কণ্ঠসংগীত ও হেলগে লিয়েন পিয়ানো পরিবেশন করেন। এ ছাড়া তাঁরা পিয়ানোর সঙ্গে কণ্ঠ এবং অন্যান্য যন্ত্রের সঙ্গে বেশ কয়েকটি কম্পোজিশনও পরিবেশন করেন। ক্রিস্টিনা বিয়োর্ডেল নরওয়েজিয়ান পপ ও জ্যাজ-সংগীতের জগতের বিশিষ্ট শিল্পী। তাঁর প্রথম অ্যালবাম ‘হয়্যার ড্রিমস বিগিন’ বের হয় ২০০৩ সালে । সাম্প্রতিক বছরগুলোতে ক্রিস্টিনা বিয়োর্ডেল বিভিন্ন জ্যাজ উৎসবে অংশগ্রহণ করেছেন। হেলগে লিয়েন জ্যাজ সংগীতজগতে একজন পিয়ানোবাদক ও কম্পোজার হিসেবে সুপরিচিত। দ্বৈত বাদন দল হিরোতে হেলগে লিয়েন তাৎক্ষণিক সুর সৃষ্টির রীতিতে কাজ করেছেন স্যাক্সোফোনবাদক রলফ-এরিক নিসট্রোমের সঙ্গে। হেলগে লিয়েন বিভিন্ন সম্মাননাতে ভূষিত হয়েছেন। রহমান দ্য ফাদার অব ন্যাশনজাপানের চলচ্চিত্রনির্মাতা নাগিসা অসিমা বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে আটটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন। ১৯৭২ সাল থেকে শুরু করে ’৭৪ সাল পর্যন্ত ধারণকৃত এসব প্রামাণ্যচিত্রে স্বাধীনতাপূর্ব বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বিভিন্ন সদস্যের বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে। নির্মাতা নাগিসা অসিমা রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত গিয়েছিলেন। এসব দুর্লভ চিত্র নিয়ে তৈরি রহমান দ্য ফাদার অব ন্যাশন গতকাল প্রদর্শিত হলো স্টার সিনেপ্লেক্সে। সন্ধ্যায় আয়োজিত প্রামাণ্যচিত্রর প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর বক্তব্যে উঠে আসে সিলেটে ছাত্রজীবনে বঙ্গবন্ধুকে প্রথম দেখার অভিজ্ঞতা থেকে শুরু করে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কথা। উঠে আসে পুরোদস্তুর একজন মহানায়কের কথা, যিনি একজন ছাত্রনেতা থেকে হয়ে উঠেছিলেন একটি দেশের স্থপতি। সাংসদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন এফবিসিসিআই পরিচালক কে এম জামান ও নাগিবুল ইসলাম। অনুষ্ঠান িটর আয়োজন করেছিল আর্কাইভ সেভেন্টি ওয়ান। জাহাঙ্গীর হোসেনের লোকজ ভুবন গতকাল সোমবার জয়নুল গ্যালারিতে শুরু হলো শিল্পী জাহাঙ্গীর হোসেনের প্রথম একক প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ। প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে ৪০টি শিল্পকর্ম। কাঠ, ট্যাপেস্ট্রি, বাটিক, অ্যাপ্লিক, মেটাল ইত্যাদি মাধ্যমে কাজ করেছেন তিনি। এতে পৌরাণিক চরিত্র ও ঘটনার সংশ্লেষ লক্ষ করা যায়। মানুষ ও প্রকৃতি তাঁর কাজে বারবার উপস্থিত হয়। প্রকৃতি ও দিগন্তব্যাপ্ত সবুজ বনানীর পাশাপাশি তিনি অবয়ব নিয়ে খেলা করেছেন। প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। জাতীয় শিল্পকলায় আজ কথাকলি নৃত্য শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করেছে কথাকলি নৃত্য ও সাত নৃত্যশিল্পীর সম্মাননা অনুষ্ঠান। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় একাডেমীর নাট্যশালায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এতে আরও উপস্থিত থাকবেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ভারতের হাইকমিশনার রজিত মিত্তার ও নৃত্যশিল্পী থাক্কামণি কুট্টি।আয়োজকেরা জানান, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কথাকলি কর্মশালাভিত্তিক নৃত্য পরিবেশিত হবে। এটি পরিচালনা করবেন অধ্যাপক থিরুভালি শংকর নারায়ণ। ভরতনট্যম পরিবেশন করবেন মালবিকা সেন। নৃত্যনাট্য ‘ভষ্মসূত্র’ পরিবেশ করবেন বিশিষ্ট নৃত্যশিল্পীরা।